মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

ওয়ানডেতে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন মালিঙ্গা

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এখন লাসিথ মালিঙ্গা। ২২ আগস্ট সোমবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ একদিনের ম্যাচে তার করা অষ্টম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে জনসন, হ্যাস্টিংস ও ডোহার্টিকে আউট করার মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।এরফলে একদিনের ক্রিকেটের ক্যারিয়ারে তৃতীয় বার হ্যাটট্রিক করার অনন্য কৃতিত্বের অধিকারী হলেন লঙ্কান এই ডানহাতি পেসার।২০০৪ সালে ১৭ জুলাই দাম্বুলায় আরব আমিরাতের বিরুদ্ধে ডেবুট হয়েছিলেন লাসিথ মালিঙ্গা। আজ ২২ আগস্ট ক্যারিয়ারের ৯৪তম ম্যাচে এসে তৃতীয়বার হ্যাটট্রিক করার মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ হ্যাটট্রিকের অধিকারী এখন মালিঙ্গা।মালিঙ্গা প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২৮ মার্চ ২০০৭-এ গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। মালিঙ্গা হ্যাটট্রিকসহ পরপর চার বলে চারজন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরা হলেন শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস এবং মাখায়া এনটিনি। ঐ ম্যাচে মালিঙ্গা মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট নিজের ঝুলিতে নেন।দ্বিতীয় হ্যাটট্রিক করেছিলেন ১ মার্চ ২০১১তে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে।এতদিন বিশ্বের চার চারজন বোলার দুইবার হ্যাটট্রিক করে যৌথভাবে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক ছিলেন। আজ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক পুরা করে এককভাবে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক বনে যান মালিঙ্গা।একদিনের ক্রিকেটে দুইবার করে হ্যাটট্রিক করা তিন বোলার হচ্ছেন পাকিস্তানের দুইজন ওয়াসিম আকরাম ও সাকলায়েন মোস্তাক এবং শ্রীলঙ্কার চামিন্দা ভাস।উল্লেখ্য, একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানী বোলার জালালউদ্দিন। হায়দরাবাদে ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান এই পাকিস্তানী বোলার। ২২ আগস্ট কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে মালিঙ্গার করা হ্যাটট্রিকটি হচ্ছে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের ৩০তম হ্যাটট্রিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ