শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ২৭ মার্কিন সৈন্য নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ বৃহস্পতিবার ভোরে একটি সুরক্ষিত ঘাঁটিতে ভয়াবহ আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ২৭ মার্কিন সৈন্য নিহত এবং একটি কপ্টার ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রেস টিভির এক খবরে এ কথা বলা হয়। তালেবান যোদ্ধারা পাকটিয়া প্রদেশের গারদেজে মার্কিন ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের একজন যোদ্ধা বোমা বোঝাই একটি ট্রাক নিয়ে গারদেজে মার্কিন ঘাঁটির প্রবেশদ্বারে গিয়ে বিস্ফোরণ ঘটালে ২৭ আমেরিকান সৈন্য নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়। তিনি আরো বলেন, আত্মঘাতী হামলায় ব্যবহৃত ট্রাকে কয়েক শত কেজি বিস্ফোরক ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছে। অন্যদিকে পাকটিয়ার পুলিশ প্রধান আবদুল গফুর সাপাই বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী একটি ট্রাক বোমার সাহায্যে এ ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ঘাঁটির প্রথম প্রবেশ দ্বারে আফগান প্রহরীরা তাকে বাধা দেয়। বাধা পাওয়ায় আত্মঘাতী হামলাকারী সেখানেই ট্রাক বোমার বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এতে দু’জন স্থানীয় গার্ড এবং নিকটবর্তী একটি পুলিশ ঘাঁটির একজন পুলিশ সদস্য আহত হয়। তিনি আরো বলেন, প্রথম প্রবেশদ্বার থেকে মূল ফটকের মধ্যে দূরত্ব ১০০ মিটারের বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ