বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

বাংলাদেশ থেকে ওয়ালটন পণ্য ক্রয়ে আগ্রহী ইউক্রেন

বাংলাদেশে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং ও অটোমোবাইল পণ্য দেখে মুগ্ধ ইউক্রেনের কৃষি নীতি ও খাদ্যমন্ত্রী মাইকোলা পি.। তিনি ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি ও মোটরসাইকেল ক্রয়ের ব্যাপারে তার ব্যাপক আগ্রহের কথা জানান। একইসঙ্গে ইউক্রেনে এ ধরনের প্রযুক্তি নির্ভর শিল্পে বিনিয়োগের জন্য তিনি ওয়ালটন কর্তৃপক্ষকে আহবান জানান।বুধবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে ইউক্রেনের মন্ত্রী ওয়ালটন পন্যের উৎপাদন প্রক্রিয়া ও উচ্চমানের প্রশংসা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। খাদ্যমন্ত্রী বলেন, শুধু ইউক্রেন নয় বিশ্বের যে কোন দেশই এখন ওয়ালটন তথা বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি দেখে বিস্মিত হবে।ইউক্রেনের মন্ত্রী বলেন, দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে বাংলাদেশ শীর্ষে। দেশটি খুব দ্রুত উঠে আসছে। সাশ্রয়ী শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সারা বিশ্বের বাজার দখল করতে পারে। ওয়ালটন প্রোডাক্টের গুনগতমানের প্রশংসা করে মন্ত্রী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্র্যান্ডিংয়ের মূল চাবিকাঠি হচ্ছে পন্যের উচ্চমান। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যে ওয়ালটন বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ডে পরিণত হবে।এদিকে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নের দৌড়ে পাল্লা দিতে হলে প্রধান অস্ত্র প্রযুক্তি। সম্ভাব্য সকল ক্ষেত্রে প্রযুক্তির সফল ব্যবহার নিশ্চিত হলে উন্নতবিশ্বের কাতারে শামিল হব আমরাও। তিনি বলেন, ওয়ালটন শুধু নিজের প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে তাই-ই নয়, একইসঙ্গে বাংলাদেশ নামেরও ব্র্যান্ডিং করছে। দেশ এগিয়ে গেলে বর্হিবিশ্বে দেশের পন্যেরও ইতিবাচক বাজার তেরি হবে এবং হচ্ছে।ওয়ালটন কারখানা পরিদর্শনকালে দুই মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস. এম. শামসুল আলম, পরিচালক এস. এম. মাহবুবুল আলম, পিআর ও মিডিয়া পরিচালক হুমায়ুন কবীর, ম্যানেজমেন্ট উপদেষ্টা এস. এম. জাহিদ হাসান, অতিরিক্ত পরিচালক লে. কর্নেল (অব.) আবদুল কাদের, সিনিয়র উপ- পরিচালক উদয় হাকিম প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ