বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

সুন্দলপুরে গ্যাসের সন্ধান

নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহাজাদপুর এলাকার সুন্দলপুর ক্ষেত্রে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। বুধবার সকাল ৮ টার পর থেকে অনুসন্ধান কূপের পাইপলাইনে গ্যাস আসে বলে বাপেক্স সূত্রে জানা গেছে।এ বিষয়ে সোন্দলপুর গ্যাস অনুসন্ধান প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল হালিম জানান, আমাদের গ্যাস অনুসন্ধান কাজে ইতোপূর্বেও দুটি জোনে পরীক্ষা করা হয়েছিলো, এটি হচ্ছে তৃতীয় এবং শেষ ধাপ। গ্যাস স্তরটি রয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ১৪শ’ মিটার গভীরে। কতটুকু চাপ কিংবা কি পরিমাণ মজুদ আছে আমরা এখনো নিশ্চিত নই, এ বিষয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। তিনি বলেন পূর্ণাঙ্গ ফলাফল পেতে ২ থেকে ৩ দিন সময় লাগবে।সুন্দলপুরের শাহজাদপুরে সকালে গ্যাস নিঃসরণের সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার কৌতুহলী মানুষ গ্যাসক্ষেত্রটি দেখতে ভিড় জমিয়েছে।উল্লেখ্য: বাপেক্স ২০০৭ সালের অক্টোবরে গ্যাসাধারের সন্ধান পাওয়ায় সুন্দলপুরে তেল-গ্যাস অনুসন্ধানে কূপ খনন প্রকল্প গ্রহণ করে এবং গত বছরের নভেম্বরে কূপ খননের কাজ শুরু হয়। কিন্তু ৩ হাজার মিটারের অধিক খননের পরও গ্যাসের লাভজনক স্তরের সন্ধান মেলেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ