শনিবার, ২০ আগস্ট, ২০১১

বিরোধী দলের ভূমিকা পালন করছেন প্রবীণ সাংসদেরা: মওদুদ

ইউএনএস:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দেশে একটি গণবিস্ফোরণ ঘটতে যাচ্ছে। এ ব্যাপারে সরকারি দল ও বিরোধী দল এখন একমত। বিস্ফোরণের মাধ্যমে এ সরকারের পতন হবে। মওদুদ আহমদ বলেন, সংসদে প্রবীণ ও গুরুত্বপূর্ণ সাংসদেরা সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন। বিরোধী দল সংসদে নেই তারা বিরোধী দলের ভূমিকা পালন করেছেন সে জন্য তাদের ধন্যবাদ জানাই। তারা চারজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এর মূল কারণ দুর্নীতি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের দ্বাদশ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে এ সরকার নিজেদের পতন ত্বরান্বিত করেছে। সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দভন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক আমানউল্লাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, এ এস এম আবদুল হালিম, সাংসদ নিলুফার চৌধুরী মনি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ