বুধবার, ১০ আগস্ট, ২০১১

টানা বর্ষণে উত্তরা গণভবনে ভূমি ধ্বস

নাটোরে গত কয়েক দিনের টানা বর্ষণে উত্তরা গণভবনের উত্তরাংশে ভূমি ধ্বসে পড়েছে। এতে গণভবনের সীমানা প্রাচীর যে কোন সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে জেলা সদরের সাথে তিনটি ইউনিয়নের যাতায়াত।মঙ্গলবার বিকেলে উত্তরা গণভবন এলাকায় গিয়ে দেখা যায়, গণভবনের উত্তর সীমানা প্রাচীর ও সড়কের মাঝের ভূমি ধ্বসে গেছে। এর ফলে দশ ফুট চওড়া ও ৮ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। প্রাচীর সংলগ্ন পাকা সড়কের বেশীরভাগ বিলিন হয়েছে। এরফলে ওই রাস্তা দিয়ে উপজেলার দিঘাপতিয়া, পিপরুল ও খাজুরা ইউনিয়নের মধ্যে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে গণভবানের সীমানা প্রাচীর যে কোন সময় ধ্বসে পড়তে পারে। এতে গণভবনের নিরাপত্তা বিঘিœত হবে। স্থানীয় স্কুল শিক্ষক কামাল মৃধা জানান, গত কয়েক দিন আগে প্রথমে ছোট আকারের গর্ত হয়। বৃষ্টি অব্যাহত থাকায় গর্তটি ক্রমেই বড় আকার ধারণ করছে। পাকা রাস্তাটি গর্তে বিলিন হয়েছে। অথচ প্রশাসনের কেউ ভূমি ধ্বস ঠেকানোর উদ্যোগ নেয়নি।এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, উত্তরা গণভবন দেখাশোনার দায়িত্ব গণপূর্ত বিভাগের। তারা কেউ এ ব্যাপারে আমাকে জানান নি। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। নাটোর গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে অপারগতা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ