আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আতিয়াহ আব্দেল আল-রহমান সম্প্রতি পাকিস্তানে নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল-রহমান নতুন 'অপারেশন চিফ' হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন। শনিবার মার্কিন কর্মকর্তারা বলেন, গত ২২ অগাস্ট পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ওয়াজিরিস্তানে নিহত হন লিবীয় নাগরিক আল-রহমান। তবে কীভাবে তিনি নিহত হয়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু কর্মকর্তারা না জানালেও বিবিসি জানিয়েছে, ২২ অগাস্ট ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলা হয়েছিলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আল কায়দায় আইমান আল জাওয়াহিরির পরই আল রহমানের স্থান। তিনি 'অপারেশন চিফ' হিসেবে জঙ্গি সংগঠনটির দায়িত্ব পালন করে আসছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন