জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য জাহাজ আমদানির ক্ষেত্রে উৎসে কর তথা এআইটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। এ সংক্রান্ত বিষয়ে তিনি সোমবার অর্থমন্ত্রীর নিকট এক জরুরী ফ্যাক্স বার্তা প্রেরণ করেন বলে জানা গেছে। উক্ত ফ্যাক্স বার্তায় চিটাগাং চেম্বার সভাপতি বলেন, বর্তমানে জাহাজ ভাঙ্গা শিল্প দেশে রাজস্ব বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বিকাশমান এই শিল্পের গুরুত্ব উপলব্ধিপূর্বক বর্তমান সরকার কর্তৃক এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা করায় ইতোমধ্যে অনেক শিল্পোদ্যোক্তাবৃন্দ এ খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড আয়কর নীতি শাখা কর্তৃক পরিপত্র নং-১ (আয়কর)এ জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য জাহাজ আমদানির ক্ষেত্রে এআইটি আরোপ করার ফলে এ শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন। তাই সঠিক পর্যালোচনা ও বাস্তবতা অনুধাবন করে জাহাজ ভাঙ্গা শিল্পের নিরবচ্ছিন্ন অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে এ শিল্পের জন্য জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপিত উৎসে কর তথা এআইটি সম্পূর্ণরূপে প্রত্যাহারের জন্য চেম্বার সভাপতি অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন