সৌদি আরবের বাদশাহ্ আবদুল্লাহ বলেছেন যে, বেসামরিক নাগরিকদের ওপর সিরিয়ার সরকারের সহিংসতা গ্রহনযোগ্য নয়। আল-আরাবিয়া টেলিভিশনে পাঠ করা বাদশাহের এক বিবৃতিতে বলা হয়, দামেস্কে সৌদি রাষ্ট্রদূতকে আলোচনার জন্যে ফিরিয়ে আনা হচ্ছে। বাদশাহ্ বলেন, সিরিয়া সরকারকে সত্যিকারের সংস্কার কার্যক্রম চালাতে হবে, এবং বেশী দেরী হওয়ার আগেই হত্যাকান্ড ঘটানো বন্ধ করতে হবে।আল-আরাবিয়া টেলিভিশনে দেয়া সৌদি বাদশাহর বিবৃতির ভাষা ছিলো খুবই কঠোর। সৌদি বাদশাহ্ বিবৃতিতে আহ্বান জানান, দেরী হয়ে যাওয়ার আগেই সিরিয়ার ‘কিলিং মেশিন ও রক্তপাত’ বন্ধ করতে বলেছেন। তিনি আরো বলেন, সিরিয়াতে যা ঘটছে, তা সৌদি আরবের কাছে গ্রহনযোগ্য নয়। সিরিয়াতে সত্যিকারের সংস্কার কার্যক্রম চালাতে হবে, শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না। সিরিয়াকে হয় নিজে থেকেই প্রজ্ঞার পথ বেছে নিতে হবে, নতুবা দেশটি অরাজকতা ও ক্ষতির মুখোমুখি হবে।এর ঠিক আগে, সিরিয়ার গণজাগরণ শুরুর পর সবচেয়ে কঠোর ভাষায় দেওয়া এক বিবৃতিতে আরব লীগ বিক্ষোভকারীদের ওপর অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধ করতে সিরিয়ার সরকারের প্রতি আহবান জানায়। তারো আগে নিন্দা জানান পোপ এবং দামেস্কে মার্কিন রাষ্ট্রদূত।তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৌদি আরবের পরিবর্তিত অবস্থান, কারণ আগে মনে করা হতো আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশটি চলতি অবস্থা বজায় রাখাকে সমর্থন করছে। আর সৌদি আরবের নতুন অবস্থানের কারণে প্রেসিডেন্ট আসাদের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন