মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

ঢাবি আইআরই ইনস্টিটিউটের মাস্টার্স কোর্সে ভর্তি ফরম বিতরণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউট কর্তৃক ২০১১-২০১২ শিক্ষাবর্ষে নবায়নযোগ্য শক্তি বিষয়ে এমএস ডিগ্রী (সান্ধ্যকালীন) কোর্সে ভর্তির ফরম শুরু হয়েছে। ফরম পূরণ চলবে আগমী ২৫ আগস্ট পর্যন্ত।বিভাগীয় অফিস জানায়, ফিজিক্যাল সাইন্সেস, ইঞ্জিনিয়ারিং, বায়ো-সাইন্সেস, আর্থ সাইন্সেস প্রভৃতি বিষয়ে চার বছর মেয়াদী বিএসসি অনার্স অথবা তিন বছর মেয়াদী বিএসসি অনার্সসহ এক বছর মেয়াদী এমএসসি ডিগ্রীধারী যাদের সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ২.৫ (বা ২য় শ্রেণী সমমান) রয়েছে তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম ৫০০/-(পাঁচশত) টাকার বিনিময়ে অফিস চলাকালীন সময়ে আগামী ২৫ আগস্ট ২০১১ তারিখ পর্যন্ত ইনস্টিটিউটের অফিস থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদন ফরম একই তারিখের মধ্যে একই স্থানে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.univdhaka.edu তে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ