বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করতে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন এর অর্থমন্ত্রীরা এক টেলিকনফারেন্সে যোগ দিচ্ছেন। গ্রিনিচ সময় ২২টায় এ কনফারেন্স শুরু হবে। জি-সেভেনের অর্থমন্ত্রীদের পাশাপাশি এসব দেশের অর্থ উপদেষ্টারাও কনফারেন্সে যোগ দেবেন। জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা ও ইতালি। বলা হচ্ছে, ২০০৮ সালের আর্থিক মন্দার পর গত সপ্তাহ ছিল বিশ্ব পুঁজিবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ। আর এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের বিষয়ে তুলনামূলক ভালো খবর আসার পরও তা বড় কোনো সুখবর দিতে পারেনি। অন্যদিকে, গ্রিসের মতো ইতালি ও স্পেন আর্থিক সংকটে পড়েছে এবং দেশ দু’টি বাজেট ঘাটতি কমানো ও ব্যয় সংকোচনমূলক বিভিন্ন পদক্ষেপ নেবে। সেই সঙ্গে খবর বের হয়েছে-ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইতালির বন্ড কিনবে। এতে মার্কিন ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী হয়ে উঠেছে। এদিকে, আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড এন্ড পুওরস বা এসএন্ডপি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঋণমানকে এক ধাপ নামিয়ে দিয়েছে। ইউরোপের ঋণ-সংকট গভীর হওয়ার পাশাপাশি এ খবর গোটা বিশ্বের শেয়ারবাজারকে অস্থির করে তোলে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বের নীতিনির্ধারকরা এ বৈঠক আয়োজন করেছেন। তারা চাইছেন- সোমবার আন্তর্জাতিক বাজারে মুদ্রার বিনিময় শুরুর আগেই বাজার পরিস্থিতি শান্ত করতে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন