মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

আইন শৃঙ্খলা বাহিনী লাইসেন্সধারী হত্যাকারীতে পরিণত হয়েছে: প্রগতিশীল ছাত্রনেতৃবৃন্দ

সারাদেশে চলমান অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রনেতৃবৃন্দ বলেছেন, সারাদেশে জনগনের জীবনের ন্যুনতম নিরাপত্তা হারিয়ে গেছে। একের পর এক অমানুষিক বর্বর হত্যাকান্ড জনজীবনকে আরো অতিষ্ট করে তুলেছে। এখন শুধু গুটিকয়েক সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী ও এখন লাইসেন্সধারী চাঁদাবাজ-হত্যাকারীতে পরিণত হয়েছে। সিন্ডিকেটের দৌরাত্ম থামাতে না পেরে মন্ত্রী-এমপিরা কম খাওয়ার পরামর্শ দিয়ে জনগেনর সঙ্গে তামাশা করছেন। অন্যদিকে অগ্নিরুপ দ্রব্যমূলের সঙ্গে তাল মেলাতে না পেরে দিশেহারা অবস্থায় দিনানিপাত করছে সাধারণ জনগন।সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও ত্যাল-গ্যাস-কয়লা বহুজাতিক কম্পানীর হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।বক্তারা বলেন, সরকার জনগনকে তীব্র সংকটে রেখেও নিত্যনতুন সংকট সৃষ্টিতে ব্যাস্ত। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জনগনের সঙ্গে তামাশা করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল, সোহান সোবহান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ