মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

বিপন্ন ভারত

ইংল্যন্ডের সঙ্গে ভারতের চলতি টেস্ট সিরিজে বিশ্বের এক নম্বর টেস্ট ক্রিকেট খেলিয়ে দলের, মানে ভারতের বিপর্যয় আর কমছে না৷ রোজই দুঃসংবাদ৷ এবার চোট পেয়ে দল থেকে বাদ জাহির খান৷ইংল্যন্ডের সঙ্গে ভারতের চলতি টেস্ট সিরিজে বিশ্বের এক নম্বর টেস্ট ক্রিকেট খেলিয়ে দলের, মানে ভারতের বিপর্যয় আর কমছে না৷ রোজই দুঃসংবাদ৷ এবার চোট পেয়ে দল থেকে বাদ জাহির খান৷তৃতীয় টেস্ট ইংল্যন্ডের বিরুদ্ধে যে দল নিয়ে ধোনির ভারত খেলতে নামছে, তাতে বেশ থরহরি কম্পমান অবস্থা যে, তা এখন থেকেই দিব্যি বলে দেওয়া যায়৷ আগের দুটো টেস্টেই ভারতে হেরেছে৷ সিরিজে সমতা আনা তো দূরের কথা, আগে নিজেদের মান রক্ষা করতে ভারতকে অন্তত একটা টেস্ট জিততেই হবে৷ সেটা কতটা সম্ভব, সে প্রশ্ন উঠছে৷ উঠছে কারণ, দল ক্রমশ আরও নড়বড়ে হয়ে পড়ছে ভারতের৷ বিশেষ করে বোলিং এর দিকটি৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রবিবার এই ঘোষণাটি করেছে৷ জানিয়েছে, যে আর পি সিং আসছেন আপাতত জাহিরের জায়গায়৷ জাহিরকে অবিলম্বে অপারেশনের শরণাপন্ন হতে হবে৷ আর তাঁর জায়গায় বোলার হিসেবেই সিং এলেন দলে৷ কিন্তু, এই ২৫ বছর বয়সী বাঁহাতি পেস বোলার আর পি সিং-এর অভিজ্ঞতা আর দক্ষতা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনেই৷ ২০০৮ সালের এপ্রিলে শেষবার টেস্ট খেলেছেন সিং৷ মোট ১৩ টি টেস্ট খেলে সিং – এর সংগ্রহ এ পর্যন্ত ৪০ টি উইকেট৷ গড় ৩৯.১০৷ জাহির খান সে তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ছিলেন৷ তাঁর অভিজ্ঞতা স্বভাবতই অনেক বেশি৷ এখন দেখার বিষয় কী হয় এজবাস্টন টেস্টে৷ ভাঙা দল নিয়ে আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ