কাপ্তাইয়ের পর দেশের দ্বিতীয় বৃহত্তম লেক মীরসরাই উপজেলার মহামায়া সেচ প্রকল্প। প্রকল্প এলাকার নৈসর্গিক পরিবেশ ও স্রষ্ঠার নিজের হাতে সৃষ্টি কিছু অপার সৌন্দর্য্যরে এই মহান কীর্তিময় লীলাভূমিকে নিয়ে মিরসরাইবাসী তথা সারা দেশবাসী স্বপ্নের জাল বুনে বসে আছে উক্ত প্রকল্প এলাকা নিয়ে। কিন্তু স্বপ্নের বিপরীতে এখন দুঃস্বপ্ন দেখছে মিরসরাইবাসী। কারনে সেখানে প্রকল্প এলাকায় ব্লক ডেবে ফাটল, এপ্রোচ সড়কে ধ্বস, নৈসর্গিক পাহাড় গুলোতে বস্তি বানিয়ে বেদখল হওয়া সহ চলছে নৈরাজ্যের মহড়া। এলাকাবাসীর প্রশ্ন এভাবে কি ধ্বংস হয়ে যাবে স্বপ্নের মহামায়া লেক ? প্রাকৃতিক রুপ বৈচিত্রময় ১০ স্কয়ার কিলোমিটার লেক। নয়াভিরাম ঝর্ণা, লেকের মাঝে গহীন পাহাড়ের চূড়া, পানকৌড়ীদের লুটোপুটি, যে যার মতো লেকের জলে নৌকা নিয়ে খেলা করা সহ বৈচিত্রময়তা উপভোগ করে ভিন্ন ভিন্ন ভাবে লেক এলাকায় অবসর সময়ে বিনোদন করছে অগনিত দর্শনার্থী। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দূর দূরান্ত হতে অগনিত দর্শনার্থী এই বর্ষাকালেই ছুটে আসছে এখানে। বর্ষায় এখন লেকের পানি টুই টুম্বুর। ঝর্ণায় সারা বছরের চেয়ে একটু বেশী পানি গড়িয়ে পড়াতে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সেখানে। সাবেক সফল পর্যটন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখানে ক্যাবল কার, কর্টেজ, বাংলো সহ দেশের সেরা ও আধুনিক পর্যটন কেন্দ্রে রুপান্তরিত করার স্বপ্ন দেখান। গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক প্রকল্প উদ্বোধনের প্রায় ৭মাস অতিক্রান্ত হবার পর ও অগ্রগতি হয়নি স্বপ্নের। প্রতিশ্রতির আলোকে কোন বাস্তব পদক্ষেপ শুরু না হলে স্বপ্নেই থেকে যাবে মহামায়া। আর দেখা যাবে স্বপ্ন দেখে দেখেই শেষ হয়ে গেছে বর্তমান সরকারের অবশিষ্ট আড়াই বছর। শেষে আবার একই স্বপ্ন দিয়ে শুরু হবে নির্বাচনী প্রতিশ্রুতি। এভাবেই চলবে। কিন্তু ততোদিনে কার ভাগ্যে কি আছে তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। বর্তমানে সাড়ে ৪লক্ষ মীরসরাইবাসীর স্বপ্ন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এটিকে আধুনিক পর্যটনকেন্দ্র করবেন, তিনি যুগান্তরকে বলেছিলেন এখানে হবে ক্যাবল কার যা দিয়ে লেকের জলের উপর দিয়ে আকাশ ছুঁয়ে পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়াবে। বিভিন্ন পাহাড়ে গড়ে তোলা হবে কর্টেজ যেখানে যুগল দম্পতি কিংবা বন্ধু স্বজনরা স্বপরিবারে বিনোদন সময় কাটাবে। ভিআইপি ও দূরের পর্যটকদের জন্য থাকবে বাংলো এবং আবাসিক সেক্টর। কিন্তু প্রকল্প উদ্বোধনের এখনো বছর অতিক্রান্ত হয়নি সঠিক রক্ষনাবেক্ষন ও পরিচর্যার অভাবে এখানে বাঁধের ব্লকের বিভিন্ন অংশ মাটিতে ডেবে গিয়ে বড় বড় ঝুঁকিপূর্ণ গর্তের সৃষ্টি হচ্ছে। আবার এপ্রোচ সড়কটির একাংশ ধ্বসে বিলীন হয়ে যাচ্ছে। যা জরুরী ভিত্তিতে সংস্কার না করলে পুরো সড়কটিই ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। প্রকল্প এলাকায় ঝর্ণার পথে দেখা যায় সেখানে অবৈধ দখলদাররা ইতিমধ্যে বস্তির মতো ঝুপড়ি বানিয়ে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য্য হানি ঘটাচ্ছে। প্রকল্পে দর্শনার্থিদের আগন্তুক গাড়ীর তুলনায় পাকিংয়ের স্থান খুবই সীমিত বিধায় অনেককেই পার্কিং নিয়ে দূর্ভোগ পোহাতে হচ্ছে। আবার অনেকে আইন উপেক্ষা করে গাড়ী বাঁধের উপর নিয়ে যাচ্ছে বলে সেখানে ও বাঁধের সার্বিক নিরাপত্তা হুমকীর মুখে। আবার প্রকল্প এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বখাটেদের উৎপাতের কবলে পড়ছে দূর দূরান্তের অনেক দর্শনার্থি। সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ও ঘটে সেখানে। গুরু ছাগল সহ গবাদি পশুদের উৎপাতে প্রকল্প এলাকার সৌন্দর্য্যহানি ঘটছে। এইসব বিষয়ে উক্ত প্রকল্প কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী আশরাফ জামাল বলেন আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিচ্ছি এবং এইসব বিষয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে শীঘ্রই আলোচনায় বসবো। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৩৬কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের এক বছর না যেতেই এখানে সুষ্ঠ ব্যবস্থাপনা ও এখনো যথাযথ উদ্যোগ না থাকায় সরকারের বিনিয়োগইকৃত অর্থই বিফলে যেতে বসেছে। উক্ত মহামায়া সেচ প্রকল্পে এই অঞ্চলে কৃষি ক্ষেত্রে যে অগ্রগতি হবে তার চেয়ে অনেক বেশী লাভবান হবে সরকার এখানে আধুনিক পর্যটনকেন্দ্র স্থাপিত হলে। কারন প্রকল্প এলাকায় স্রষ্ঠার দেয়া কিছু প্রাকৃতিক সম্পদের নৈসর্গিক অংশকে একটু শুধু সাজিয়ে দিলেই এখানে ছুটে আসবে দর্শনার্থী। দেশের সেরা মাধবকুন্ডের ঝর্ণা থেকে ও অনেক সুন্দর বৈচিত্রময় ঝর্ণা রয়েছে এখানে। ঝর্ণার পথে যেতে যেতে সর্পিল আঁকাবাকা পথে অপর আলোচিত খুলনার সুন্দরবনের আদল বিরাজমান। লেকের বিভিন্ন অংশ রাঙ্গামাটির আধুনিক পর্যটন অংশকে ও হার মানায়। লেকের প্রতিটি পাহাড়ী পাদদেশে বৈচিত্রময় ফুল পাখিদের সমাগম, মাছরাঙ্গা ও পান কৌড়িদের অবাধ বিচরন। যেসব পর্যটক দেশ বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। তারাই শুধু এর গুরুত্ব ও মর্ম হৃদয় দিয়ে অনুধাবন করতে পারবে। প্রকল্পের যেসব অংশে গহীন বন রয়েছে সেখানে ‘নো ম্যানস এরিয়া’ ঘোষনা করতে হবে। কারন সেখানে বিচিত্রময় পাখি ও বন্য প্রাণীরা যেন ঘোরাফেরা করতে পারে। সেখানে দর্শনার্থী এবং কর্তৃপক্ষরাই শুধু নৌকা দিয়ে পানিতে ঘোরাফেরা করবে। একজন ভ্রমনপিপাষু হিসেবে বাংলাদেশ, ভারত, নেপাল, মায়ানমার সহ এশিয়ার বিভিন্ন দেশের কোন স্থানেই মহামায়ার মতো বৈচিত্রময় সমৃদ্ধ একটি এলাকা দেখেন নি এই প্রতিবেদক নিজেও। এই প্রকল্প যদি উন্নত বিশ্বের কোথাও হতো তাহলে তার চেহারা হতো অন্য রকম। ওরা কোটি কোটি ডলার ব্যয় করে কৃত্রিম নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করছে। আর আমাদের প্রাকৃতিক সৃষ্টি থাকার পর ও আমরা এখানে একটু সাজিয়ে নিতে পারছি না। পরিশেষে বলতেই হয় আমাদের মাননীয় সাংসদ মোশাররফ হোসেনের কাছে মীরসরাইবাসীর পক্ষে একটিই দাবী মহামায়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি কালক্ষেপন করবেন না। এই স্বপ্নকে দুঃস্বপ্নে রুপান্তরিত করবেন না। এই প্রকল্প এলাকা যেন ধ্বংসের দিকে ধাবিত না হয়। তাহলে সাবেক পর্যটনমন্ত্রীর হাতের সেরা এই স্মৃতি মলিন হয়ে গেলে তিনি ও মলিন হয়ে যেতে পারেন সকলের কাছে। প্রয়োজনে উক্ত প্রকল্পকে কনকর্ড আদলের বিশ্বমানের কোন প্রাইভেট সেক্টরকে দিয়ে দেয়া হোক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন