বুধবার, ২৪ আগস্ট, ২০১১

২ মার্কিন গুপ্তচরকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে ইরান

ইরানের একটি আদালত অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও গুপ্তচরবৃত্তির দায়ে দুই মার্কিন নাগরিককে আট বছর করে কারাদণ্ড দিয়েছে। তেহরানের প্রধান সরকারী কৌঁশুলি আব্বাস জাফারি দৌলতাবাদি এ খবর দিয়ে বলেছেন, তেহরানের বিপ্লবী আদালত শেইন মিশেল বুয়ের ও জোশুয়া ফেলিক্স ফ্যাটালকে ওই কারাদণ্ড দিয়েছে। তবে দণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে আগামী ২০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করতে পারবে। তিনি আরো জানান, দণ্ডপ্রাপ্ত দুই মার্কিন নাগরিকের সঙ্গে আটক হওয়া মার্কিন তরুণী সারাহ এমিলি শোর্ডের দণ্ড পরে ঘোষণা করা হবে। গত বছরের সেপ্টেম্বর মাসে মানবিক কারণে শোর্ডকে জামিনে মুক্তি দেয়া হয়। গত ৩১ জুলাই তেহরানের বিপ্লবী আদালতে শোর্ডের অনুপস্থিতিতে তিন মার্কিন নাগরিকের বিচারের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আজ এ রায় ঘোষিত হলো।
ইরাকের কুর্দিস্তানের পাহাড়ি এলাকা দিয়ে ইরানের ভেতরে অবৈধভাবে ঢুকে পড়ার দায়ে ২০০৯ সালে তাদেরকে আটক করে ইরানের নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে তদন্তে প্রমাণিত হয়, আটক ব্যক্তিরা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হয়ে কাজ করতো এবং গুপ্তচরবৃত্তির জন্য অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ