বুধবার, ২৪ আগস্ট, ২০১১

ব্যর্থ খেলোয়াড়দের তুলে নিন : প্রধানমন্ত্রীকে ড. কামাল

সরকারের ব্যর্থ মন্ত্রীদের পরিবর্তন করার পক্ষে যুক্তি দেখিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, খেলার মাঠে কোনো খেলোয়াড় না পারলে তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে অন্য খেলোয়াড়কে নামানো হয়। এটাই খেলার নিয়ম। খেলোয়াড় পরিবর্তন না করলে খেলায় হার নিশ্চিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এই কাজটি করতে হবে ক্যাপ্টেনকে।”মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রেস কনফারেন্সে ড. কামাল এসব কথা বলেন।সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কের বেহালদশার জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খানকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে, এমনকি সংসদের সরকারি দলের এমপিরা তার পদত্যাগের দাবি তোলেন। এমন পরিস্থিতেই এমন মন্তব্য করলেন ড. কামাল।তিনি বলেন, “দেশের সার্বিক অবস্থার উন্নতি ঘটাতে হলে সরকারের ব্যর্থ মন্ত্রীদের বাদ দেয়ার কোনো বিকল্প নেই। এ কাজটি সরকারপ্রধানকে অবশ্যই করা উচিত।”তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান ড. কামাল। তিনি বলেন, “সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারব্যস্থা বাতিল করা হয়েছে। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা জরুরি।” এ কারণে এ সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তিনি।একইসঙ্গে পঞ্চদশ সংশোধনীতে ৭২-এর সংবিধানের সঙ্গে যেসব অসামঞ্জস্য ধারা রয়েছে, সেগুলো বাতিলেরও দাবি জানান গণফোরামের সভাপতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ