গত কয়েক দিন ধরে বিশ্বের তথ্যপ্রযুক্তি অঙ্গনে এইচপি আছে আলোচনার শীর্ষে। পিসির বাজার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে এইচপি। এমন খবরে ভক্তরা হতাশ।অন্যদিকে চলছে এইচপি পণ্য দ্রুত বিক্রির হিড়িক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বেস্টবাই সাইটে ২১ আগস্ট থেকে ১৬ জিবি টাচপ্যাড ১০০ এবং ৩২ জিবির টাচপ্যাড ১৫০ ডলার অফার করা হচ্ছে। এ বিকিকিনির জন্য শুধু অনলাইন শর্ত প্রযোজ্য।লস অ্যাঞ্জেলসের টাচপ্যাডের বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক জানান, ২১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বেস্ট বাই সাইটসহ সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নতুন এবং আকর্ষণীয় অফারে টাচপ্যাড বিক্রি শুরু হয়েছে।তবে এ স্টক বিপুল চাহিদার তুলনায় অপ্রতুল। আর কেন্দ্রে এ পণ্যের সহজলভ্যতার ওপর নির্ভর করছে এর প্রাপ্যতা। এইচপি পিসির বাজার থেকে সরে যাওয়ায় স্টক মার্কেটে এসব পণ্য হট সেল (দ্রুত বিক্রি) দেওয়া হচ্ছে। এছাড়াও এ অফারে অনলাইনে এবং বিপণন কেন্দ্রগুলোতে যে পরিমাণ সাড়া পড়েছে তাতে দ্রুতই টাচপ্যাডের স্টক ফুরিয়ে যাবে বলে বাজার বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।অন্যদিকে অ্যামাজন ডটকম (Amazon.com) সাইটে ১৬ জিবি টাচপ্যাডের দাম ১০০ ডলার এবং ৩২ জিবি টাচপ্যাডের দাম ১৪৯.৯৯ ডলার অফার করা হচ্ছে। এ অফার শুধু অনলাইন বিকিকিনির জন্য প্রযোজ্য।উল্লেখ্য, বেস্টবাই ডটকম (BestBuy.com) সাইটেও টাচপ্যাডের এ মূল্যছাড় উপভোগ করা যাবে। এরই মধ্যে এ ঘোষণার ফলে আন্তর্জাতিক শেয়ারবাজারে এইচপির শেয়ারমূল্য ২০ ভাগ কমে গেছে।এ অফারে এইচপির নিজস্ব টাচপ্যাড, কানাডার বেস্টবাই এবং সবশেষ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিপণি কেন্দ্রগুলোর সাইটে এ পণ্য কেনা যাবে। তবে এ সুযোগ থাকছে সীমিত এবং স্টক থাকা সাপেক্ষে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন