শনিবার, ২০ আগস্ট, ২০১১

আইএমএফ প্রধান কানের পদত্যাগ

যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান স্ত্রস কান পদত্যাগ করেছেন। আইএমএফ প্রকাশিত সংবাদবিজ্ঞপ্তির বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানায়, অন্তহীন মর্মবেদনার সঙ্গে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন। আইএমএফ প্রধান স্ট্রস-কান যৌন নিপীড়নের অভিযোগে এখন নিউ ইয়র্কের রিকারস আইল্যান্ড কারাগারে আটক রয়েছেন। নিউ ইয়র্কে এক হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টা ও জোর করে আটকে রাখার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে কানের ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। গত শনিবার প্যারিসগামী একটি বিমান থেকে আইএমএফ প্রধানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ধর্ষণ চেষ্টা ও আটকে রাখার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। পরে সোমবার কানের জামিন আবেদন নাকচ করে দেয় আদালত। শুক্রবার তাকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ