শনিবার, ২০ আগস্ট, ২০১১

ইসরাইল আলজাজিরার সাংবাদিক আটক করেছে

ইসরাইল মধ্যপ্রাচ্যের টেলিভিশন চ্যানেল আলজাজিরার ব্যুরো প্রধানকে আটক করেছে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীর হয়ে জর্ডানে যাওয়ার সময় সমিরকে আটক করার এক সপ্তাহ পর ইসরাইলের এক সামরিক আদালতে তাকে হাজির করা হয়। ফিলিসি-নের নাবলুস শহরে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সমির। সমিরের সঙ্গে হামাসের সম্পর্কের অভিযোগে ফিলিসি-নের নাগরিক সমির আলায়িকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার টিভি চ্যানেলটি জানায়। আল জাজিরা তাৎক্ষণিকভাবে সমিরকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। ইসরাইলের এক নিরাপত্তা কর্মকর্তা সমিরকে গ্রেপ্তার ও আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস-ারিত কিছু জানাননি। ইসরাইল ও ফিলিসি-নে আল জাজিরা কার্যালয়ের প্রধান ওয়ালিয়েদ আল ওমারি জানান, সমিরের বিরুদ্ধে হামাসের সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অভিযোগ এনেছে সামরিক আদালত। আদালতে হাজির করার সময় ধারণকৃত এক ভিডিও ফুটেজে দেখা যায়, সমির বলছেন, যেমনটা দাবি করা হচ্ছে আমার মনে হয় ইসরাইলের ক্ষতি হতে পারে এমন কিছুই ঘটেনি বা আমার কাজের সঙ্গে এ অঞ্চলের কোনো সম্পর্ক নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ