বুধবার, ৩১ আগস্ট, ২০১১

আইরিন দুর্বল হয়েছে তবে এখনো বিপজ্জনকঃ ওবামা

হারিকেন আইরিন দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়ে স্থলভাগ অতিক্রম করলেও এটি এখনো বিপজ্জনক বলে দেশবাসীকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বন্যার ঝুঁকি এখনো রয়েছে। বিদ্যুৎও একটি সমস্যা। এ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পেনসিলভানিয়া রাজ্যের চারটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ঝড়ের কারণে সরতে বাধ্য হওয়া নিউ ইয়র্কের ৩ লাখ মানুষকে পুনরায় ঘরে ফিরতে অনুমতি দেওয়া হয়েছে।আইরিনের কারণে অবকাশ সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরেই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ওবামা। আইরিন আঘাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নর্থ ক্যারোলিনায় এবং পেনসিলভানিয়ায়। দুই জায়গাতেই চারজন করে মানুষ মারা যায়। নর্থ ক্যারোলিনায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এছাড়াও ভার্জিনিয়ায় মারা গেছে চার জন। নিউ জার্সিতে একজন এবং কেন্টাকি, ফ্লোরিডা ও ম্যারিল্যান্ডে একজন করে মানুষ মারা গেছে।দেশটির জরুরী মন্ত্রণালয় মুখপাত্র প্যাটি ম্যাক কুলিয়ান জানান, ভার্জিনিয়ার একটি অ্যাপার্টমেন্টের পাশে পড়ে যাওয়া গাছের চাপায় একজন বাচ্চা মারা যায়। প্রচন্ড ঝড়ের দাপটে ভার্জিনিয়ার বেশিরভাগ এলাকার অবস্থাই বিপন্ন। বেশিরভাগ এলাকাতেই পানি জমে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, আইরিনের বাতাসের গতি কমে ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) বেগে প্রবাহিত হওয়ায় এটি এখন ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়েছে। এদিকে আইরিন অতিক্রম করার সময় বন্যা হয়েছে ভারমন্ট রাজ্যে। ক্ষয়ক্ষতি হয়েছে নিউ জার্সিতেও।বৃহস্পতিবার বাহামায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইরিন। ঝড়টি এখন প্রবলবেগে ধেয়ে আসছে আমেরিকার মূল ভূখণ্ডের দিকে। প্রায় ৬শ মাইল প্রশস্ত ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৩ মাইল বেগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। কিছুটা দুর্বল হয়ে পড়লেও ঘূর্ণিঝড় আইরিনের কেন্দ্রে বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ১শ মাইলেরও বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ