নিজস্ব মিউজিক সেবা 'বিবিএম' চালু করেছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)। এ সেবা চালুর ফলে ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা ১০ লাখেরও বেশি মিউজিক ট্র্যাক থেকে তাঁদের ব্যক্তিগত পছন্দের গানের তালিকা তৈরি করতে পারবেন। জানিয়েছেন, রিমের বিবিএম প্ল্যাটফর্ম এবং ইন্টিগ্রেটেড বিভাগের ভাইস প্রেসিডেন্ট এলিস্টার মিচেল। এ ছাড়া ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা সহজেই তাঁদের বন্ধুদের সঙ্গে পছন্দের মিউজিক বিনিময় করতে পারবেন। এমনকি অফ লাইনেও এই সেবা ব্যবহারের সুযোগ পাবেন ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা। এ বিষয়ে রিমের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাইক লাজারিডিস বলেন, 'সামাজিক যোগাযোগের সুবিধাসম্পন্ন মিউজিক সেবা বিবিএম চালু হওয়ায় এরই মধ্যে প্রায় চার কোটি ৫০ লাখ ব্ল্যাকবেরি ব্যবহারকারী পছন্দ করেছেন। আমরা এ সেবার পরিধি আরো বৃদ্ধি করব।'তবে নতুন চালু হওয়া বিবিএম সেবা ব্যবহার করতে হলে একজন ব্যক্তিকে প্রতি মাসে গুনতে হবে ৪.৯৯ মার্কিন ডলার।' প্রাথমিকভাবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ সেবা চালু করা হলেও রিম কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ বিশ্বের আরো ১৮টি দেশে চালু হবে বিবিএম মিউজিক সেবা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন