রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১

স্বার্থবিরোধী কোন চুক্তি হলে কঠোর আন্দোলনের হুমকি বিএনপির

মনমোহন সিংয়ের আসন্ন সফরে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হলে জনগনকে সাথে নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হুমকি দিয়ে বলেন, দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি জনগন মানবে না। দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়জিত মিলাদ মাহফিল শেষে তিনি এসব বলেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুবই জরুরী তবে তা হতে হবে পারস্পরিক আস্থা ও মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের জনগনের স্বার্থরক্ষা করেই চুক্তি করতে হবে। এ বিষয়ে কোন ছাড় নয়। তিনি মনমোহন সিংয়ের সফরের সময় যেসব চুক্তি হবে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ