রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১

ইয়েমেনে সংঘর্ষ ও মার্কিন বিমান হামলায় নিহত ৩০

ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে মার্কিন বিমান হামলা এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। নিহতরা সন্দেহভাজন আল-কায়েদা সদস্য বলে দাবি করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এ সব ব্যক্তি নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আবিয়ানের ইয়েমেনি সেনাদের ঘাঁটি গত কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল এবং এ কাজের সঙ্গে আল-কায়েদা জড়িত। মার্কিন বিমান হামলার মধ্য দিয়ে ঘেরাও হয়ে যাওয়া ইয়েমেনি সেনাদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র পদত্যাগের দাবিতে গত জানুয়ারি থেকে দেশটিতে অব্যাহত গণবিক্ষোভ চলছে। এ অবস্থায় আন্দোলন থেকে নজর ফেরানোর উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আল-কায়েদার সমস্যা উস্কে দেয়া হচ্ছে বলে ইয়েমেনের সরকারবিরোধী দলগুলো মনে করছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ