শেখ হাসিনার ভারত সফরের সময় বিভিন্ন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কর্মতত্পরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক
উপদেষ্টা গওহর রিজভী।
জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো তার বার্তায় লিখেছেন, গওহর রিজভী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, তাঁদের সৃজনশীলতা ও লক্ষ্যের অভাব রয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ১০ জানুয়ারি সকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত্ করেছেন। রিজভী জানান, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শেখ হাসিনার সফরের প্রেক্ষাপট সৃষ্টির লক্ষ্যে চতুর্থ দফা আলোচনা শেষে ৮ জানুয়ারি দিল্লি থেকে তিনি ঢাকা ফিরেছেন। শেখ হাসিনার ভারত সফর একদিন দীর্ঘায়িত করাকে গওহর রিজভী ‘অন্তর্ঘাতমূলক’ বলে মত দেন। রিজভীর মতে, এই ২৪ ঘণ্টার বিলম্ব বিরোধী দল ও গণমাধ্যমকে ভারত সফরের বিষয়ে ভুল ব্যাখ্যা করে দেয়া সুযোগ করে দিতে পারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন