আর্জেন্টিনা দলের আপত্তির কারণে হোটেল রূপসী বাংলায় তাদের অভ্যর্থনা জানানো
সম্ভব হয়নি। হোটেলে অভ্যর্থনা নেবে না বলে আগেই বাফুফেকে জানিয়ে দিয়েছিল
আর্জেন্টিনা দল। লবিতেও বাইরের খাবার খাবেন না বলে তারা জানিয়েছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। মেসিসহ
৪০ সদস্যের আর্জেন্টিনা দলকে অভ্যর্থনা জানানো কথা ছিল বাংলাদেশের মেয়েদের
জাতীয় ফুটবল দলের সদস্য ও বাফুফে কর্মকর্তাদের।
হোটেলে পৌঁছেই খেলোয়াড়রা নিজ নিজ কক্ষে চলে যান। তবে কে কোন কক্ষে থাকবেন তা না জানানো হলেও খেলোয়াড়রা আগে থেকেই জানতেন তাদের নিজ নিজ কক্ষের নম্বর। আসলে তাদের হাতে চাবি আগেই দিয়ে দেয়া হয়েছিল। এর আগে বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেসির আর্জেন্টিনাকে হোটেলে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের বহনকারী গ্রিনলাইন পরিবহন কম্পানির বাসটির সামনে ও পিছনে ছিল পুলিশ ও র্যাবের গাড়ি। দুপুর ১২টার দিকে হোটেলে পৌঁছে দলটি। হোটেলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন