বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে।বুধবার সকাল ১০টায় জামাত অনুষ্ঠিত হয়। ১৮৪তম ঈদের এই জামাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।উপমহাদেশের সর্ববৃহৎ এই ঈদের জামাতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, বাহরাইন ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের মুসল্লিরাও শরিক হয়েছেন।বৃহত্তম এই জামাতে শরিক হতে কয়েকদিন আগ থেকেই দেশি-বিদেশি এসব ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে থাকে ঈদগাহে। এদিকে ঈদগাহের জায়গা পরিপূর্ণ হয়ে আশপাশের মাঠেও মুসল্লিরা নামাজ আদায় করে।এছাড়া শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে আশপাশের এলাকাজুড়ে বিশাল মেলা বসেছে। এতে ঈদ আনন্দের সাথে বাড়তি মেলার আনন্দ যোগ হয় স্থানীয় শিশু-কিশোরদের।প্রসঙ্গত, কিশোরগঞ্জ শহরের পূর্ব দিকে অবস্থিত শোলাকিয়া। এ এলাকার পূর্ব নামা ছিল ইচ্ছাগঞ্জ। শাহ সুফি মরহুম সৈয়দ আহম্মেদ ১৮২৭ সালে এ স্থানে সর্বপ্রথম একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। পরে ১৮২৮ সালের শেষ দিকে শোলাকিয়া ঈদগাহের গোড়াপত্তন হয় বলে জানা যায়।বলা হয়ে থাকে, দুইশ বছরের আগ থেকে এখানে ঈদ জামাত হয়ে আসছে। বর্তমানে প্রাচীর ঘেরা ঈদগাহে ২৬৫টি কাতার রয়েছে। প্রতিটি কাতারে প্রায় চারশ’ লোক একসাথে দাঁড়াতে পারে। সে হিসেবে মাঠের ভেতরে প্রায় সোয়া লাখ লোক নামাজ আদায় করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ