বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা

জাপানের পার্লামেন্টের নিম্ন কক্ষ ইয়োশিহিকো নোদাকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। এনিয়ে গত পাঁচ বছরে জাপানে ষষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হলো। সূত্র: বিবিসি অনলাইন।সোমবার চূড়ান্ত দফা ভোটাভুটিতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব পাওয়ার পর মঙ্গলবার ৫৪ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী নোদা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।এরপর বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা পার্লামেন্টের তুলনামূলক কম শক্তিশালী উচ্চ কক্ষে প্রধানমন্ত্রী নির্বাচনে চূড়ান্ত দফা ভোট অনুষ্ঠিত হবে। তবে উচ্চ কক্ষে নোদার নির্বাচন প্রত্যাখ্যাত হলে নিম্ন কক্ষে ফের ভোটাভুটি অনুষ্ঠিত হবে।এরআগে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি পরবর্তী পরমাণু সঙ্কট, অবকাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে স্থবিরতা এবং সৃষ্ট অর্থনৈতিক সঙ্কটে সমালোচনার মুখে নিজ মন্ত্রিসভা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান পদত্যাগ করেন।এদিকে নতুন প্রধানমন্ত্রীকে জাপানের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এছাড়া ইয়েনের দাম বাড়ার কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা এবং পার্লামেন্টের রাজনৈতিক বিভাজন দূর করতেও নয়া প্রধানমন্ত্রীকে কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ