বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছোঁয়া

ঈদের দিন নগরীর বিনোদন কেন্দ্রগুলো ছিলো সব বয়সী মানুষের পদচারণায় মুখর। ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে খোলা ছিলো শিশু পার্ক। তাই সেখানে তিল ধারণের ঠাই ছিলো না।ঈদের আনন্দ যেন সবচেয়ে বেশি ধরা দেয় শিশুদের কাছে। তাদের চোখে মুখে ফুটে ওঠে অন্য রকম উজ্জ্বলতা। একটা দিন যেমন খুশি তেমন চলার আনন্দ যে ঈদ দিতে পারে তারই প্রতিফলন পাওয়া গেল রাজধানীর শিশু পার্কে।পার্কে ঘুরতে আসা কয়েকটি শিশু জানান, ঈদের আগের দিন থেকেই তারা ঈদের দিনের কথা ভেবে আনন্দ অনুভব করে। নগরীতের বিনোদন কেন্দ্র বলতে কেবল শিশু পার্ক। এটি বড়-ছোট সকলেরই প্রিয়। আর তাই উত্তপ্ত দিনেও ছোট বড় সকলের পদচারণায় ছিলো আনন্দ মুখর।এদিকে শারীরিক প্রতিবন্ধী শিশুরাও যেন ঈদের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করতে চায় না। পার্কে বেড়াতে আসা এমনি একটি শিশু জানায়, সে তার আরো বন্ধুদের সাথে ঘুরে ঘুরে আনন্দ করছে। বিভিন্ন ধরণের খাবার কিনে খাচ্ছে।যানজট আর মানুষের ভিড়ে রাজধানী ঢাকায় যেন দম বন্ধ হওয়ার উপক্রম হয়। অন্যদিকে ঈদের সময়ে ফাঁকা ঢাকা শহরও যেন মানুষের আরেকটি বিনোদনে কেন্দ্রে পরিণত হয়। রাজধানী বেশ কয়েকটি প্রধান প্রধান সড়ক ঘুরে যেন তারই প্রতিফলন দেখা গেছে।রাজধানীর হোটেল রুপসী বাংলার সামনে এক রিকশাযাত্রী বলেন, সাধারণত এই রাস্তায় রিকশায় যাওয়া যায় না। ঈদের দিন কোন বিধিনিষেধ নেই তাই তারা সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন। এরকম রাজধানীর কয়েকটি সড়কে যাত্রীরা ঢাকা শহরের ফাঁকা অবস্থাকে বেশ উপভোগ করেন বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ