বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬

কুড়িগ্রামে ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবলসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ তিন জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর টেপারকুটি এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, চর টেপারকুটি এলাকায় ঈদের নামাজের প্রস্তুতিকালে ঈদগাহের কর্তৃত্ব নিয়ে মণ্ডল গ্রুপ এবং ব্যাপারী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার এসআই স্বপনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্র সংঘর্ষকারীরা তাদের ওপর হামলে পড়ে। এতে কনস্টেবল সুবেল (২৮), সঞ্জিত  (২৯) ও লিটন (২৯) আহত হয়। এছাড়াও হামলাকারীরা এসআই তপনকে তার ব্যবহৃত মোটরসাইকেল সহ তাকে অবরুদ্ধ করে রাখে।এ খবর পেয়ে ভুরুঙ্গামারী, পার্শ্ববর্তী কচাকাটা এবং নাগেশ্বরী থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ভুর্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে এলাকার বাদশা, আনিছুর ও হাবিদ গুলিবিদ্ধ হয়।ঘটনার পরপরই কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, কী কারণে এ ধরণের ঘটনার উদ্ভব হয়েছে তা খতিয়ে দেখে বিষয়টির মীমাংসা করা হবে।এ ব্যাপারে কচাকাটা থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, ‘ঘটনার আকস্মিকতায় আমরা গুলি ছুঁড়তে বাধ্য হয়েছি। বিষয়টি মীমাংসা করার জন্য এমপি স্যার এসেছেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ