বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

রাজীব গান্ধী হত্যাকাণ্ডে তিন অভিযুক্তের ফাঁসি আট সপ্তাহ পিছিয়ে গেছে



ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে জড়িত তিন অভিযুক্তের ফাঁসি আট সপ্তাহ পিছিয়ে গেছে। ৯ সেপ্টেম্বর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিলো।
কিন্তু মামলার পুনর্বিচারের জন্য মঙ্গলবার সকালে তাদের ফাঁসি পিছানোর এ নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এনডিটিভি এ খবর দিয়েছে। তামিল নাড়– প্রদেশের এক কারাগারে তিনজনকে আটক রাখা হয়েছে। মুরুগান, সান্তান এবং পেরারিভালান নামের এই তিন অভিযুক্তকে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্ট।কিন্তু ভারতের রাষ্ট্রপতি এ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আবেদন প্রত্যাখ্যান করেছেন এ বছর ১১ অগাস্টে। আবেদনের বিরুদ্ধে দীর্ঘ ১১ বছর পর এ সিদ্ধান্তের কারণে অভিযুক্তের আইনজীবীরা তা অসাংবিধানিক বলে দাবি করেছেন।তারা বলছেন, সিদ্ধান্ত গ্রহণে এ দীর্ঘসূত্রিতা "অবৈধ এবং অসাংবিধানিক"। মঙ্গলবার আইনজীবীদের নতুন করে আবেদনের পর মাদ্রাজ হাইকোর্ট জানায়, মৃত্যুদণ্ড কার্যকর ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ