ঢাকা-দিল্লি হাই ড্রামা ঘটে যাওয়ার পরেও ঘোর কাটছে না। গতকাল আবার এক অবাক
করা খবর পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিস্তায় তো জলই নেই।
চুক্তি হবে কি! ঢাকার চিন্তিত রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সে
আবার কেমন কথা। পানিই যদি না থাকবে তাহলে তো দিল্লির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের
আন্দোলন অবধারিত। আর তখন মমতা পাশে পাবেন শেখ হাসিনাকেও। সুতরাং এ যেন
রাতভর সোনাভানের পুঁথি পড়ে ভোরের আলোয় জিজ্ঞাসা, সোনভান ব্যাটা ছেলে না
মেয়ের মতো একটা অতীব হাস্যস্পদ প্রশ্ন। পানি না থাকলে পানিচুক্তি কি।
বাংলাদেশকে ২৫ শতাংশ কি দেয়া হবে। এভাবে প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশিত
হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছিলেন যে, মমতা ব্যানার্জির
সম্মতির ভিত্তিতেই বাংলাদেশকে তিস্তা চুক্তির কথা জানানো হয়েছিল।
মমতা-কাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই যেখানে বিস্ময় প্রকাশ করেন, সেখানে
আর অন্যদের বলার তেমন কিছু থাকে না। তবে মমতা ব্যানার্জি ড. মনমোহনের
বক্তব্য খণ্ডন করেননি এখনও। কিন্তু অনেকেই বলছেন, অঘটন যা ঘটার তো ঘটে
গেছে। এখন যে দু’তরফেই বলা হলো, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে তিস্তা চুক্তি
হবে। তবে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ সরকার থেকে বলা
হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে হবে। এমনকি যৌথ ইশতেহারেও বলা আছে, উভয়পক্ষই
সমতা ভিত্তিক চুক্তি সইয়ে একমত হয়েছে। এখন কোটি টাকা দামের প্রশ্ন হলো,
পানি না থাকলে কিসের ভাগাভাগি হবে।
ড. মনমোহন নির্দিষ্ট করে বলেন, তার সঙ্গে এক মাস ধরে মমতার কথা হয়েছে।
তাহলে কি কথা হয়েছে। এখন মমতা যে পানি না থাকার ‘চাঞ্চল্যকর তথ্য’ প্রকাশ
করেছেন সেটা কি বাংলাদেশের অমঙ্গল চিন্তায়? এর উত্তর যদি না হয়ে থাকে তাহলে
ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। কাবেরির পানি নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর যুদ্ধের
কথা সারা দুনিয়া জানে কিন্তু পানি নিয়ে সিকিমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের
ক্ষোভ মানুষ জানে না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ব্রন যৌবনের অবাঞ্ছিত এক সমস্যা। সুন্দর মুখশ্রীর ওপর জাপটে বসে থাকে এক দৃষ্টিকটু যন্ত্রনা। ১৩ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত প্রায় ৯০%এর এ রোগ...
-
স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার পর শেরপুর শ্রীবরদীতে এক স্বামী তাদের দাম্পত্য জীবনে মিলনের ভিডিও দৃশ্য বাজারে ছেড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচন...
-
বর্তমানে গণতন্ত্র নয়, গোঁজামিলতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন মহাজেটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ...
-
বিশ্ববিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং আর লকহিড মার্টিন মিলে তৈরি করছে কনকর্ডের নতুন মডেল এক্স-৫৪। দুই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়া...
-
রোজার ঈদকে সামনে রেখেএবার নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে জামদানী শাড়ী। ক্রেতাদের ব্যাপক চাহিদা কারনে নিঘুর্ম রাত কাটাচ্ছে নারায়...
-
বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয়া হলো গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্ক। অভিজাত এলাকা গুলশানে শিশুদের বিনোদনের জন্য নির্মিত একমাত্র অ্যামিউজমেন...
-
রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৯ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে বলে প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমি...
-
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার য...
-
আবারো বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পু...
-
‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন বলিউডের শীর্ষস্থানীয় প্রায় সব অভিনেত্রীই। বছরের সবচেয়ে প্রত্যাশিত এই চরিত্রটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন