বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার তিস্তার পানিবণ্টন চুক্তি না
হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে
ব্যাখ্যা চেযেছেন। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল
ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সংবিধানের
পঞ্চদশ সংশোধনী বাতিল চাই- করতে হবে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি
জানান।
এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো সুশীল সমাজ ও
রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করে ভারতের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত
নিয়েছিলেন। কিন্তু ভারত যখন বুঝতে পেরেছে , কেবল রাষ্ট্রের সঙ্গে চুক্তি
করলে হবে না, চুক্তি করতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে। এ কারণেই তারা
চুক্তি না করেই চলে গেছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে যে স্বৈরাচার প্রতিষ্ঠা করা হচ্ছে,তার বিরুদ্ধে আন্দোলন করা হবে। অবিলম্বে এ আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন