রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

ইলিশ রপ্তানি করে গত দুই মাসে আয় হয়েছে ৫৫ কোটি টাকা

ভারতে গত দুই মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় এক হাজার পাঁচশ’ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে। যশোরের শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী নিজামুল ইসলাম বলেন, এ থেকে সরকার ৫৫ কোটি টাকা আয় করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১১-২০১২ অর্থ বছরের জুলাই ও আগস্ট মাসে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৪৯৪ দশমিক ৩২৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। এ থেকে ৫৪ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। বাংলাদেশ থেকে ৬-৮ ডলার কেজি মুল্যে ক্রয় করা ইলিশ মাছ ভারতের বাজারে বিক্রয় হচ্ছে ২৫০ থেকে ৩৫০ রুপিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ