মিসরের রাজধানী কায়রোয় ইসরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছে কয়েক শত
বিক্ষোভকারী। জুমার নামাজের পর বিক্ষোভকারীরা দূতাবাসের নিরাপত্তা দেওয়াল
ভেঙে ভেতরে ঢোকে এবং ইসরায়েলের পতাকা ছিড়ে, কনস্যুলার অফিসের নথি তছনছ করে
বিক্ষোভ দেখায়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছে।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি চালিয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৪৫০ জন। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সংঘর্ষে ৪৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার মুখে সেখানকার ইসরায়েলি রাষ্ট্রদূত পরিবার ও সহকর্মীদের নিয়ে দেশে ফিরে গেছেন।বিবিসি জানায়, দূতাবাসে এখন ইসরায়েলি পতাকার বদলে মিসরের পতাকা উড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মিসরের প্রধানমন্ত্রী এসাম শারাফ তাঁর মন্ত্রিসভার ক্রাইসিস টিম তলব করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে সতর্ক ব্যবস্থায় রেখেছে এবং পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করেছে।রয়টার্স জানায়, কায়রোতে আজ সকালেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইসরায়েলি দূতাবাসের কাছে কমপক্ষে দুই হাজার বিক্ষোভকারী অবস্থান করছে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, পেট্রলবোমা নিক্ষেপ করে প্রতিবাদ অব্যাহত রেখেছে। এ ছাড়া তারা পুলিশের দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কায়রোকে ইসরায়েলি দূতাবাস রক্ষার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ওয়াশিংটনের সহায়তা চাওয়ার পর ওবামা এ আহ্বান জানান।উল্লেখ্য, গত মাসে ইসরায়েলি সেনাদের হাতে পাঁচ মিসরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পর কায়রোর ইসরায়েলি দূতাবাসে দ্বিতীয়বারের মতো হামলা হলো। ইসরায়েলের দাবি, সীমান্তে বন্দুকধারী ধরতে অভিযান চালানোর সময় ওই মিসরীয়রা নিহত হয়েছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন