বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

ওয়েস্ট ইন্ডিজ এখন ঢাকায়

এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশে এসে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন।এবারের সফর সম্পর্কে তিনি বলেন, “আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে স্পিনে খুবই শক্তিশালী। আমরা এ ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছি।”সিরিজে লক্ষ্য সম্পর্কে রিচার্ডসন বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। বুধবার সকালে অনুশীলন করবে আমাদের দল। আশা করি প্রথম দিনেই পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।”এবারের সফরে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুটি একদিনের ম্যাচ। ১৮ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। একই মাঠে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৯ অক্টোবর থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ