বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

সরকারের ব্যর্থতার কারণেই দ্রব্যমূল্যের এই অবস্থা: ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই দ্রব্যমূল্যের এই অবস্থা। সরকার বলছে, দেশের মানুষ সব ভালো আছে। আসলে কেউ ভালো নেই। এই আওয়ামী লীগ যখন ৭২-৭৫ এ ক্ষমতায় ছিল তখনো দুর্ভিক্ষ হয়েছিল। এখন আবার দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে। আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ বলেন, গণতন্ত্র না থাকলে মানবাধিকার-সুশাসন কোনোটাই থাকে না। দেশ স্বাধীনের ৪০ বছর পরও আলোচনার বিষয়বস্ত্ত করতে হয় গণতন্ত্র বুটের নিচে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ গণতন্ত্রের নাম করে বহু গলাবাজি করেছিল। স্বাধীনতার পরে গণতন্ত্র হত্যা করেছিল। একদলীয় বাকশাল কায়েম করেছিল। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ৭২-৭৫’র আওয়ামী লীগের চরিত্র দেখেনি। তারা সব সংবাদপত্র বন্ধ করে চারটি সরকারি সংবাদপত্র রেখেছিল। ক্ষমতা পাকাপোক্ত করতে সেনাবাহিনী পুলিশ আনসার থাকার পরও রক্ষী বাহিনী করেছিল। তারপরও রক্ষা করতে পারেনি। ড. মোশাররফ বলেন, সারা বিশ্বে জালানির মূল্য যখন কমছে, তখন বাংলাদেশে বাড়ানো হচ্ছে। আর ডলারের মূল্য যেখানে সারা পৃথিবীতে কমছে সেখানে বাংলাদেশের টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়ছে। কারণ শেয়ারবাজারের টাকা ডলারের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। তিনি বলেন, সরকার প্রতিদিন ব্যাংক থেকে ১০০ কোটি টাকা ধার করে চলছে। আসলে সরকার দেউলিয়া হয়ে গেছে। সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি, পরহিংসা ও প্রতিহিংসার রাজনীতির ফলাফলই হলো মানুষের এই চরম দুর্গতি। তিনি বলেন, মাধ্যমেই জনগণ এই সরকারের পতন ঘটাবে। তিনি বলেন, আশুগঞ্জে ভারতের জাহাজ এসেছে। গোপনে ভারতকে করিডোর দেয়া হয়েছে। অথচ সরকার বলছে ট্রানজিট দেয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনীতি নিরাপদ নয়। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে জনগণের সমস্যার সমাধান হবে না। দুর্ভোগের হাত দেশের জনগণকে উদ্ধারের কোনো বিকল্প নেই।
সংগঠনের সভাপতি এহসানুল হক জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মহিলা এমপি শাম্মি আকতার, নিউ নেশন সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ